শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুষ্টিয়া

প্রেমিককে ‘অক্সিজেন’ বলে ঘুমের ওষুধ খেলেন ইবি ছাত্রী


ইবি প্রতিনিধি
DhakaReport24.com || 2022-04-11 20:41:00
প্রেমিককে ‘অক্সিজেন’ বলে ঘুমের ওষুধ খেলেন ইবি ছাত্রী

প্রেমিকের সাথে মনোমালিন্যের জের ধরে আত্মহত্যা চেষ্টা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ এক ছাত্রী। ওই ছাত্রী ক্যাম্পাস পার্শ্ববর্তী একটি মেসে অবস্থান করেন।

গতকাল রবিবার সন্ধ্যায় মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। তার আত্মহত্যার জন্য প্রেমিককে দায়ী করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। 

সোমবার (১১ এপ্রিল) বিভাগের সভাপতি ড. রবিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, বিভাগেরই ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক ছাত্রের সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। গতকাল রবিবার সকালে তাদের সাক্ষাৎও হয়। এসময় ওই ছাত্র তার বন্ধুদের সাথে কথা বললেও ওই ছাত্রীর সাথে কথা বলেননি। ফলে সন্ধ্যায় অভিমানে ওই ছাত্রী মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। একইসাথে তিনি ফেসবুকে মৃত্যুর জন্য তার প্রেমিককে দায়ী করে স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, আমার জীবনের শেষ রোজা আজ। শেষ সকাল ছিল আজকের সকাল। নিজের সাথে অনেক যুদ্ধ করেছি। অনেক বেশি ক্লান্ত এখন। হয়তো জীবন আমার বোঝা আর আমিও জীবনের জন্য বোঝা হয়ে গেছি। আমার জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সেই মানুষটা যাকে আমি আমার অক্সিজেন বলতাম। আসলেই সে আমার অক্সিজেন। সেই আমার প্রাণ কেড়ে নিলো। আমার মৃত্যুর জন্য একমাত্র সে দায়ী।

স্ট্যাটাস দেওয়ার পর ওই ছাত্রীর মেসে থাকা অন্য সহপাঠীরা জানতে পারেন। এরপর তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থা খারাপ দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসরা কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে সেখানে পাকস্থলী ওয়াশ করার পর ছাত্রীর জ্ঞান ফেরে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

কর্তব্যরত চিকিৎসকরা জানান, আনুমানিক ৮টার দিকে এক ছাত্রীকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয়। সে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়ে দেই।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম