ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ৬ ধাপে ভর্তি শেষেও ১২০টি আসন খালি রয়েছে।
আসন খালি সাপেক্ষে ৭ম মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের ৩ এপ্রিল সংশ্লিষ্ট ইউনিট কার্যালয় থেকে ইয়েস কার্ড সংগ্রহ করে ৬ এপ্রিলের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
তালিকায় ‘এ’ ইউনিটে ৬৮৯৫ থেকে ৭৫২৩ মেধাক্রম পর্যন্ত ৬২ জন, ‘বি’ ইউনিটে ৩২৫৪ থেকে ৩৩৪৩ পর্যন্ত ৪৭ জন এবং ‘সি’ ইউনিটে ২৫৫৪ থেকে ২৬২১ পর্যন্ত ১১ জন ভর্তিচ্ছু স্থান পেয়েছেন। বিশবিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম