শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুষ্টিয়া

ইবিতে ভর্তির ৭ম মেধা তালিকা প্রকাশ, আসন খালি ১২০


ইবি প্রতিনিধি
DhakaReport24.com || 2022-04-02 11:14:00
ইবিতে ভর্তির ৭ম মেধা তালিকা প্রকাশ, আসন খালি ১২০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সপ্তম মেধা তালিকা প্রকাশিত হয়েছে। এ মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ৩ এপ্রিল সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে উপস্থিত হয়ে ইয়েস কার্ড সংগ্রহ করে ৬ এপ্রিলের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

শুক্রবার (০১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ষষ্ঠ মেধা তালিকার ভর্তি শেষেও আসন খালি রয়েছে ১২০টি। এ খালি আসন পূরণের লক্ষ্যে সপ্তম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ‘এ’ ইউনিটে ৬৮৯৫ থেকে ৭৫২৩ পর্যন্ত, ‘বি’ ইউনিটে ৩২৫৪ থেকে ৩৩৪৩ পর্যন্ত এবং ‘সি’ ইউনিটে ২৫৫৪ থেকে ২৬২১ মেধাক্রম পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা স্থান পেয়েছেন। আগামী ৬ এপ্রিলের মধ্যে অগ্রণী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনপত্রের সঙ্গে তাদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং এসএসসি/ সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার মূল সনদপত্র (ফেরতযোগ্য) জমা দিতে হবে। মূল সনদপত্র এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট ব্যতীত কোনো শিক্ষার্থীকে ভর্তির অনুমতি দেওয়া হবে না।

প্রসঙ্গত, ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) থেকে জানা যাবে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম