শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুষ্টিয়া

পুকুর খননে মিলল প্রাচীন মূর্তি


DhakaReport24.com || 2022-04-02 10:06:00
পুকুর খননে মিলল প্রাচীন মূর্তি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ড্রেজার মেশিন দিয়ে পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে পাওয়া গেছে একটি পাথরের মূর্তি। 

শুক্রবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের মন্দিরপাড়ার তাহের কমান্ডারের বাড়ির পাশে পুকুর খনন করতে গিয়ে এ মূর্তি পাওয়া যায়।

স্থানীয়রা জানায়, কুর্শা ইউনিয়নের মন্দপাড়া এলাকার মজনু ভেকু মেশিন দিয়ে তার বাড়ির পাশে কয়েকদিন ধরে একটি পুকুর খনন করে আসছিলেন। খননের একপর্যায়ে  কালো পাথরের একটি প্রাচীন মূর্তি ভেকু মেশিনের সঙ্গে উঠে আসে। মুহূর্তেই মূর্তি উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ এক নজর দেখার জন্য সেখানে ভিড় জমায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, মূর্তিটি কষ্টি পাথরের হতে পারে। তবে, পরীক্ষা করা ছাড়া সঠিকভাবে বলা যাবে না। তিনি আরও বলেন, মূর্তিটির ওজন ৩০ কেজি। বর্তমানে মূর্তিটি মিরপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম