শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুষ্টিয়া

ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু


DhakaReport24.com || 2022-03-21 16:20:45
ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরের ট্রেনের নিচে কাটা পড়ে জয়নব আরা বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২১ মার্চ) সকাল ১০টার দিকে পোড়াদহ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

জয়নব আরা বেগম কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পাটিকাবাড়ী ইউনিয়নের উত্তর মাগুরা গ্রামের আহাম্মদ আলীর স্ত্রী। তিনি পাটিকাবাড়ি ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী সদস্য ছিলেন।

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী কপোতাক্ষ এক্সপ্রেক্স টেনে রাজশাহী যাওয়ার জন্য পোড়াদহ স্টেশনে অপেক্ষা করছিল জয়নব। তিনি রাজশাহীতে ডাক্তারের কাছে যাওয়ার জন্য যাচ্ছিলেন। ট্রেন আসলে দ্রুত ট্রেনে উঠতে গেলে পা পিছলে পড়ে ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম