‘গণিত একত্রিত করে’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)-তে আন্তর্জাতিক গণিত দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় গণিত বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভাগের সামনে এসে সমাপ্ত হয়।
এ সময় র্যালিতে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. মিজানুর রহমান এবং বিভাগের সভাপতি ড. মো. আনিছুর রহমানসহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে গণিত বিভাগের সামনে কেক কেটে আন্তর্জাতিক গণিত দিবস উদযাপন করেন তারা।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম