রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মেহেরপুর

মেহেরপুর গাংনীতে বাস উল্টে নারী শিশু সহ আহত-৩০


তুহিন ইসলাম মেহেরপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-02-05 15:03:00
 মেহেরপুর গাংনীতে বাস উল্টে নারী শিশু সহ আহত-৩০

মেহেরপুর জেলার  গাংনীতে পিকনিকের বাস উল্টে নারী শিশু সহ অন্তত ৩০ জন আহত হয়েছে। 

রবিবার সকাল সাড়ে ১০ টার সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল-জোড়পুকুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে গাংনী ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আহতরা হলেন,মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের দুদু শেখ,মুক্তি খাতুন,সামিউল হক,জুই খাতুন,লিমা খাতুন ও নাহিদ প্রমুখ।

বামন্দী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা ইছাহাক আলী বলেন,মেহেরপুরের রাজনগর থেকে ছেড়ে আসা মেহেরপুর জ ০৪-০০১৬ নং পিকনিক  বাস নাটোরে লালপুর এলাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে তেরাইল জোড়পুকুর এলাকার উল্টে যায়। সংবাদ পেয়ে দ্রত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গাংনী ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত রাজনগর গ্রামের দুদু শেখ বলেন, পরিবার ও এলাকার লোকজন নিয়ে নাটোর জেলার লালপুর ড্রীমভ্যালি পার্কে বেড়াতে যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এই বাসে থাকা প্রায়  ৪০ জনের মধ্যে নারী শিশু সহ অন্তত ৩০ আহত হয়েছে।

স্থানীয়রা জানান,মেহেরপুর-কুষ্টিয়া সড়কের জোড়পুকুর তেরাইলা এলাকা প্রায় প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার কারন হিসেবে ভাঙ্গাচোরা রাস্তাকেই দায়ি করে দ্রত সংস্কারের দাবি করেছেনে তারা। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক বলেন,দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতা করছে পুলিশ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম