সারা দেশের ন্যায় মেহেরপুরে দুটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। মেহেরপুর সদর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গন ও গাংনী উপজেলা অডিটরিয়মে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মসজিদে যেসব সুবিধা থাকছে তা হলো- প্রথম তলায় গাড়ি পার্কিং, মরদেহ ধোয়ার কক্ষ, লাইব্রেরী, সাব স্টেশন কক্ষ, প্রতিবন্ধিদের জন্য নামাজ ও ওযুর ব্যবস্থা।
এছাড়াও থাকছে ইমাম প্রশিক্ষন সেন্টার, নারীও পুরুষের জন্য আলাদা নামাজের স্থান। মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, মেহেরপুর ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহ্বায়ক হাসানুজ্জামান মালেকসহ সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, ব্যবসায়ী এবং বিভিন্ন মসজিদের ইমামগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।