শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : মেহেরপুর

মেহেরপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও গুলিসহ যুবক আটক


তুহিন ইসলাম- মেহেরপুর প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-11-24 18:27:00
মেহেরপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও গুলিসহ যুবক আটক

মেহেরপুরের গাংনীতে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ মিল্টন হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। 

বুধবার (২৩ নভেম্বর) রাতে তাকে আটক করা হয়। র‌্যাব- ১২ মেহেরপুরের গাংনী ক্যাম্প এই অভিযান পরিচালনা করে। আটককৃত গাংনী উপজেলার লক্ষীনারয়ণপুর ধলা গ্রামের শাহাবুদ্দীনের ছেলে মিল্টন হোসেন। 

র‌্যাব সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় গাংনী-মেহেরপুর প্রধান সড়কের পাশে ঝিনের পুল এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় ঝোপের মধ্যে পরিত্যাক্ত অবস্থায় একটি ম্যাগজিনসহ বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। তাৎক্ষনিকভাবে পিস্তলের মালিককে পাওয়া না গেলেও র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়। এক পর্যায়ে র‌্যাবের পক্ষ থেকে গোয়েন্দা তথ্যে নিশ্চিত হয় এর মালিকের বিষয়ে। সে মতে সন্ধ্যায় গাংনী হাসপাতালের সামনে আরও একটি অভিযান চালিয়ে র‌্যাবের ওই অভিযান দলটি। 

এ সময় মিল্টন হোসেনকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। আটক মিল্টনের জ্যাকেটের পকেট থেকে এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মিল্টনের কাছ থেকে উদ্ধার হওয়া গুলি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার হওয়া বিদেশী পিস্তলের বলে নিশ্চিত হয় র‌্যাব। 

অভিযানের নেতৃত্বে ছিলেন র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কোম্পানী কমান্ডার আবুল কালাম আজাদ। র‌্যাব জানায়, বিদেশ পিস্তল, ম্যাগজিন ও গুলি রাখার অপরাধে মিল্টনের নামে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম