শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : মেহেরপুর

জুড়ীতে ইউপি নির্বাচনে নৌকায় উঠতে মরিয়া স্বামী-স্ত্রীসহ এগারোজন


জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-17 19:29:30
জুড়ীতে ইউপি নির্বাচনে নৌকায় উঠতে মরিয়া স্বামী-স্ত্রীসহ এগারোজন

মৌলভীবাজার জেলার জুড়ীতে আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে পুরো ইউনিয়নের ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। পাশাপাশি বর্তমান চেয়ারম্যান মাসুক আহমদ ও তাঁর স্ত্রী শিরিন আক্তার নৌকা প্রতীক চাওয়ায় উপজেলা জুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে।

ইতিমধ্যে এ ইউপি নির্বাচনে নৌকা চেয়ে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন স্বামী ও স্ত্রীসহ এগারোজন।

জানা গেছে, নৌকা প্রত্যাশী প্রার্থীরা বুধবার (১৬ নভেম্বর) রাতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জীবন বৃত্তান্ত জমা প্রদান করেন। 

তারা হলো, ফুলতলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, তাঁর স্ত্রী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিরিন আক্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বর্তমান চেয়ারম্যানের আপন ভাতিজা গোলাম জাকারিয়া পিয়াল, সাবেক চেয়ারম্যান ফয়াজ আলীর ছেলে আব্দুল আলিম সেলু, জায়েদ আহমদ, ডাঃ মো.শওকত আলী,  আব্দুল বাছিদ ছায়াদ, সানী পান্ডে, গিয়াস উদ্দিন ও আব্দুল লতিফ বাবু। 

আলাপকালে জুড়ী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস বলেন, আগামী ২৯ ডিসেম্বরের ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেতে ১১ জন সিভি জমা দিয়েছে। সকলের সিভি জেলায় পাঠানো হবে। জেলার মাধ্যমে কেন্দ্র থেকে একজন প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম