রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মেহেরপুর

মেহেরপুরে বিয়ের পিঁড়িতে বসলেন সাবেক এমপি মাসুদ অরুন


তুহিন ইসলাম- মেহেরপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-05 13:07:15
মেহেরপুরে বিয়ের পিঁড়িতে বসলেন সাবেক এমপি মাসুদ অরুন

অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মেহেরপুর- ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার আসমানখালী এলাকার বন্দরভিটা গ্রামের কনের বাড়িতে বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়। 

ওই গ্রামের মৃত মুহাম্মদ আলীর মেয়ে প্রাথমিক শিক্ষিকা আমেনা খাতুনের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের অনুষ্ঠানে
পরিবারের সদস্য ও নিকটতম রাজনৈতিক সহকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। 

মাসুদ অরুন মেহেরপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি আহমদ আলীর বড় ছেলে। তিনি ২০০১ সালে বিএনপি সরকারের আমলে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ছিলেন। 

এদিকে বিয়ের পিড়িতে বসায় মেহেরপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাঁর নতুন দাম্পত্য জীবনের শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম