আজ ৯ অক্টোবর ( রবিবার ) মেহেরপুরে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে। সকাল দশটার দিকে গাংনী দারুচ্ছুন্নাত মোখতারিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভযাত্রায় অংশ গ্রহণকারীরা কলেমার দাওয়াত ও জাতীয় পতাকা প্রদর্শন করে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের আয়োজক সুপার হাফেজ ও মাওলানা নাজমুল হক, সহকারি শিক্ষক মাওলানা রুহুল আমিন প্রমুখ। মাদ্রাসা ছাত্রসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশ গ্রহণ করে।
শোভাযাত্রা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিশ্ব নবীর জীবনের উপর আলোচনা ও দো’আ মোনাজাত করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম