শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

>> যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

>> মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত

>> ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

>> অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ

আপনি পড়ছেন : মেহেরপুর

মুজিবনগরে দূর্বৃত্তরা ২টি মাটি কাটা গাড়ি পুড়িয়েছে


তুহিন ইসলাম - মেহেরপুর
DhakaReport24.com || 2022-09-23 15:35:15
মুজিবনগরে দূর্বৃত্তরা  ২টি মাটি কাটা গাড়ি পুড়িয়েছে

মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মাঠে রাস্তার পাশে থাকা দুইটি মাটি কাটা গাড়ি (এক্সমিটার) পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতের কোন এক সময় গাড়ি দুইটিতে শত্রুতা করে আগুন লাগিয়ে দেয়।

 

আজ শুক্রবার সকালে স্থানীয়রা গাড়ি দু’টিতে আগুন দেওয়ার ঘটনা জানতে পেরে গাড়ির মালিক মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের গোপালপুর গ্রামের মুকুল মিয়া ও পার্শবর্তী খোকসা গ্রামের রাশিদুল ইসলামকে  খবর দেয়। খবর পেয়ে গাড়ি দুইটির মালিক ঘটনাস্থলে গিয়ে দেখে কান্নায় ভেঙে পড়েন।

 

মুকুল মিয়া ও রাশিদুল ইসলাম জানান, এতে বর্তমান বাজার দরে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। তবে কি কারনে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানতে পারেন নি তারা। এ ব্যাপারে মুজিবনগর থানায় জিডি করার প্রস্তিুতি চলছে।