শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

>> যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

>> মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত

>> ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

>> অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ

আপনি পড়ছেন : মেহেরপুর

মেহেরপুরে বজ্রপাত থেকে বাঁচতে তালের বীজ বপন


মেহেরপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-19 17:00:15
মেহেরপুরে বজ্রপাত থেকে বাঁচতে তালের বীজ বপন

বজ্রপাত থেকে বাঁচতে মেহেরপুরের মুজিবনগরে দুই হাজার তালের বীজ বপন করেছে বাগোয়ান ইউনিয়ন পরিষদ। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে বাগোয়ান ইউনিয়নের মীরচড়া মাঠের ফরিদপুর পাড়া থেকে ভারতের সীমান্ত পর্যন্ত এ বীজ বপন করা হয়েছে। 

বীজ বপনের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, ওয়ার্ড  সদস্য সানোয়ার হোসেনসহ ইউপি সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন বলেন, প্রতি বছর বজ্রপাতে মাঠে কাজ করার সময় অনেক কৃষক নিহত হয়। বজ্রপাত থেকে বাঁচাতে প্রতিটি মাঠে বজ্র নিরোধক কৃষক ছাউনি তৈরি করা হচ্ছে। পাশাপাশি মাঠ গুলোতে প্রচুর পরিমাণ তালের বীজ বপন করা হচ্ছে। এতে কৃষকরা বজ্রপাতের হাত থেকে রক্ষা পাবে।

এ সময় সেখানে এলাকার কৃষক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। শেষে দোয়া, মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম