শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : মেহেরপুর

মেহেরপুরে ১০টি ম্যাকাওসহ ২২ লাখ টাকার বিদেশী পাখি উদ্ধার


DhakaReport24.com || 2022-05-19 22:19:00
মেহেরপুরে ১০টি ম্যাকাওসহ ২২ লাখ টাকার বিদেশী পাখি উদ্ধার

মেহেরপুর মুজিবনগর থানা পুলিশের অভিযানে ১০টি ম্যাকাও ও ৬০টি ক্যাপা স্টার্লিং পাখি উদ্ধার করা হয়েছে। পাখিগুলোর আনুমানিক দাম ২২ লাখ টাকা। 

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের মুজিবনগর উপজেলার গোপালনগর যাত্রী ছাওনির কাছ থেকে ভারতে পাচারের সময় একটি ব্যাটারি চালিত অটো থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। একই সময় পাচারের সাথে জড়িত ২ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতে পাচারকারীদের জেল-জরিমানা করা হয়েছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান- গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই ইস্রাফিলের নেতৃত্বে পুলিশ গোপালনগর যাত্রী ছাওনির নিকট থেকে পাখিগুলো উদ্ধার করে এবং চোরাচালানের সাথ জড়িত ২জনকে আটক করে। আটককৃতরা হলো- মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের বাশারুল শেখ ও আটো চালক হাবিবুর রহমান।
এদিকে সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রট  ও মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাচারকারী বাশারুল শেখকে এক মাসের কারাদন্ড দেওয়া হয়। এছাড়া অটো চালক হাবিবুর রহমানের নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম