রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মেহেরপুর

কুয়াকাটা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের ২ যুবক নিহত


DhakaReport24.com || 2022-05-06 17:10:30
কুয়াকাটা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের ২ যুবক নিহত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ২যুবক  মারা গেছেন। শুক্রবার ভোরে মাদারিপুরের  এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 

সদর উপজেলার বাড়িবাকা গ্রামের আসিফ ও শহরের গোরস্থান পাড়ার টিটু এ দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছেন।

নিহত আসিফ মেহেরপুর  সদর উপজেলার বাড়িবাকা গ্রামের নিজাম উদ্দিনের ছোট ছেলে এবং টিটু গোরস্থান পাড়া জামে মসজিদের ইমাম ছিলেন।

জানা গেছে, ঈদের পরদিন আসিফ, টিটু সহ ৮ বন্ধু মিলে ৪টি মোটরসাইকেল যোগে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণে যায়। 

সেখান থেকে আজ শুক্রবার ভোরে ফেরার পথে মাদারিপুর জেলার  সড়ক দুর্ঘটনা ঘটে ।

এতে ঘটনাস্থলেই আসিফের মৃত্যু হয়। আহত অবস্থায়  টিটু কে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ দুজনের মৃতদেহ মেহেরপুরে পৌঁছালে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম