সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নড়াইল

নড়াইলে মাদক কারবারির যাবজ্জীবন 


নড়াইল প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-01 14:10:30
নড়াইলে মাদক কারবারির যাবজ্জীবন 

নড়াইলে মাদক মামলায় মিলন নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১ মার্চ) সকালে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামী মো মিলন ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন যাদবপুর বড়বাড়ী গ্রামে আশরাফ মন্ডলের ছেলে। রায় ঘোষনার সময় মিলন আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার বিবরণে জানা গেছে, গত ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি নড়াইল গোয়েন্দা পুলিশের একটি দল সদরের যশোর-নড়াইল মাহাসড়কে চাচড়া পাকা রাস্থায় যানবাহন তল্লাশি কারছিল এসময় যশোর থেকে নড়াইল গামী বাস (নাটোর-জ-০৪০০২২) থামিয়ে তল্লাশি করার সময় বাসের মাঝখানে সিটে বসা আসামী মো. মিলন কে সন্দেহ হলে তাকে আটক করে পুলিশ এবং তার হাতে থাকা কালো রঙের ব্যাগ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

পরে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় ঘোষনা করেন আদালত। এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে এবং বিধি মোতাবেক তা ধংসের নির্দেশ দেন আদালত।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম