সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নড়াইল

নড়াইলে ৪৫০গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেফতার-২


মো.মাহাফুজুর রহমান ,নড়াইল জেলা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-05-01 11:05:15
নড়াইলে ৪৫০গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেফতার-২

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো. রাজিব শেখ (৩৮) ও মো.জনি খান (৩৫) নামের ২জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাব্বিরুল আলম।

গ্রেফতারকৃত মো.রাজিব শেখ (৩৮) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন কাশিপুর দক্ষিণপাড়া গ্রামের মো.পান্নু শেখের ছেলে ও মো.জনি খান (৩৫) একই গ্রামের মোস্তফা খানের ছেলে। মঙ্গলবার  (৩০ এপ্রিল)বিকাল ৪:৩০ ঘটিকার দিকে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন কাশিপুর ইউনিয়নের কাশিপুর দক্ষিণপাড়া গ্রামের  মো.রাজিব শেখ (৩৮) এর বসতঘরের উঠান হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ  মো. ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মো.ফারুক হোসেন, এএসআই(নিঃ) আনিসুজ্জামান, এএসআই(নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো.রাজিব শেখ (৩৮) ও মো.জনি খান (৩৫)দেরকে গ্রেফতার করে। এ সময় তাদের  নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৪৫০(চারশত পঞ্চাশ) গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

নড়াইল জেলার পুলিশ সুপার(মোহা. মেহেদী হাসানের) নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম