তীব্র তাপদাহে বৃষ্টি প্রার্থনায় নড়াইলের লোহাগড়ায় ইস্তিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় নড়াইল লোহাগড়ায় লক্ষীপাশা মাদরাসার মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, নানান বয়াসী মানুষ নামাজের জন্য মাঠে হাজির হন। নামাজের ইমামতি করেন, মুফতি মো. মিরাজুল হক খান ভারপ্রাপ্ত অধ্যক্ষ লক্ষীপাশা মাদ্রাসা। নামাজের ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান পেশ করেন। এর পর দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে তীব্র তাপদাহে বৃষ্টি প্রার্থনায় ও খরা থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করেন।
এ নামাজে লোহাগড়া উপকেলার বিভিন্ন ইউনিয়ন পাড়া মহল্লার প্রায় দুই শতদিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে বৃষ্টির জন্য দোয়া মোনাজাত করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম