সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নড়াইল

লোহাগড়ায় ইজিবাইকের ধাক্কায় নিহত এক শিশু


নড়াইল প্রতিনিধি
DhakaReport24.com || 2024-04-21 18:34:00
লোহাগড়ায় ইজিবাইকের ধাক্কায় নিহত এক শিশু

নড়াইল লোহাগড়ায় ইজিবাইকের ধাক্কায় নিহত এক শিশু। রবিবার (২১ এপ্রিল) সকাল ১২ টায় লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পার মল্লিকপুর পাকা রাস্তার উপর ইজিবাইকের ধাক্কায় নিতুনজিরা (৭) নিহত হন । বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার পরিদর্শক তদন্ত  আব্দুল্লাহ আল মামুন। 

নিহত নিতুনজিরা (৭) লোহাগড়া উপজেলায় দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম গ্রামের মো.জাকির শেখের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সকালে  নোয়াগ্রাম থেকে পার মল্লিকপুর আসে নিতুনজিরা ও তার বড়  বোন নানা বাড়ী  যাওয়ার সময় রাস্তা পার হতে গিলে মহাজন থেকে দ্রুত গতিতে আশা একটি ইজিবাইক তাদেরকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল পাটান সেখানে নিয়ে গিলে কর্তব্য চিকিৎসক তাকে  মৃত  ঘোষণা করেন। 

এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এর সাথে কথা হলে তিনি বলেন  এ বিষয়ে আইনি প্রক্রিয়াধীন রয়েছে। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম