নড়াইলে কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে চয়ন বিশ্বাস (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।
সোমবার (৩ অক্টোবর) বিকালে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সানা মো. মাহরুফ হোসাইন এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত চয়ন বিশ্বাস নড়াইল শহরতলীর কোড়গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, চয়ন পূর্বপরিচয়ের সূত্রধরে নড়াইল পৌর এলাকার কুড়িগ্রামের এক কলেজ ছাত্রীকে ২০১৯ সালের ৩১ অক্টোবর সন্ধ্যায় বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতিতার মা বাদি হয়ে চয়নের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
পুলিশ পরবর্তীতে মামলাটি তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলার বিচারিক প্রক্রিয়া চলাকালে মোট ছয় জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে চয়নের বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণ হয়। এবং রায়ের ধার্যদিন ৩ অক্টোবর আদালত তাকে উল্লেক্ষিত জেল জরিমানায় দণ্ডিত করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম