সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নড়াইল

নড়াইলে কুমারী পূজা অনুষ্ঠিত


DhakaReport24.com || 2022-10-03 19:53:45
নড়াইলে কুমারী পূজা অনুষ্ঠিত

নড়াইলে নানা আচার ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মহাষ্টমিতে কুমারী পূজা পালিত হয়েছে। 

সোমবার (৩ অক্টোবর) অষ্টমিতে অশুর নিধনের জন্য কিশোরীকে কুমারী সাজিয়ে পূজা করা হয়। নড়াইল রামকৃষ্ণ মিশন ও মঠ, বাঁধাঘাট পূজা মণ্ডপসহ বিভিন্ন মন্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। 

এছাড়া শহরের মিতালী সংঘ, টাউন কালীবাড়ি, রুপগঞ্জ বাজার কালীবাড়ি, বাধাঁঘাট পূজাঁ মন্ডপ, মহিষখোলা, চরের ঘাট, সূর্য্য সেন ক্লাবসহ জেলার বিভিন্ন পূজা মন্ডপে অষ্টমীপূজা অনুষ্ঠিত হচ্ছে। অষ্টমী পূজার অঞ্জলী দিতে প্রতিটি পূজা মন্ডপে বিভিন্ন বয়সী নারী-পুরুষের ভিড় ছিল লক্ষনীয়। 

এ বছর জেলার তিনটি উপজেলার ৫৮২টি মণ্ডপে দূর্গাপূজার আয়োজন করা হয়েছে। প্রশাসনের নিরাপত্তার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে এ বছর দূর্গাপূজা পালিত হচ্ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম