সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নড়াইল

শেখ হাসিনার জন্মদিনে নড়াইলে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ


নড়াইল প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-28 16:26:15
শেখ হাসিনার জন্মদিনে নড়াইলে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন উপলক্ষে নড়াইলে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।  সদর উপজেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরনের এ উদ্যোগ নেয় ।


বুধবার (২৮সেপ্টেম্বর) সকালে সদর পৌরসভার ডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারা বিতরনের আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ অন্যান্যরা শিশুদের হাতে গাছের চারা তুলে দেন। এদিন সদর উপজেলার ৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে সহ¯্রাধীক ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ শেষে মা সমাবেশ অনুষ্ঠত হয়।