সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নড়াইল

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মিঠাপুর বাজার উপশাখার উদ্বোধন


নড়াইল প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-24 13:06:30
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মিঠাপুর বাজার উপশাখার উদ্বোধন

শরীয়াহভিক্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে নড়াইলের লোহাগড়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের নড়াইল শাখার অধীনে মিঠাপুর বাজার উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) সকালে উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর বাজারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখার উদ্বোধন করেন।
এসময় ব্যাংকের খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান আহম্মদ আশিক রাজি, নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, মিঠাপুর বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান, নড়াইল শাখা ব্যবস্থাপক মো. জাহিদুল আলম কিবরিয়া, ট্রেইনি এসিস্ট্যান্ট অফিসার মো. আহসান হাবীব, ব্যাংকের অন্যান্য কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন |

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম