সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নড়াইল

ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ২


DhakaReport24.com || 2022-07-19 09:28:15
ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ২

নড়াইল-গোবরা-নওয়াপাড়া সড়কের নলদীরচর এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী গোবরা পার্বতী বিদ্যাপীঠের এসএসসি পরীক্ষার্থী বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী এম এ হাকিম (১৬) নিহত হয়েছে। সোমবার (১৮ জুলাই) বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাকিম ভদ্রবিলা ইউনিয়নের ছাগলছিড়া গ্রামের মফিজুর মোল্যার ছেলে।


এ দুর্ঘটনায় পার্বতী বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক জহর উদ্দিন আহমেদ ছেলে বিজ্ঞান বিভাগের আরেক মেবাধী শিক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী জুবায়ের আহমেদসহ দু’জন গুরুতর আহত হয়েছে।  


পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র একদিন আগে রোববার হাকিমকে তার বাবা নতুন মোটরসাইকেল কিনে দেন। সেই মোটরসাইকেলেযোগে হাকিম সোমবার বিকেলে তার বন্ধুদের নিয়ে গোবরা থেকে আগদিয়া যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নড়াইল ও খুলনায় ভর্তি করা হয়েছে।  


নড়াইল থানার ওসি (চলতি দায়িত্ব) মাহমুদুর রহমান বলেন, ট্রাকটি আটক করা হয়েছে, তবে আটক করা যায়নি চালককে।