সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নড়াইল

নড়াইলে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড  অনুষ্ঠিত


DhakaReport24.com || 2022-06-12 14:41:15
 নড়াইলে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড  অনুষ্ঠিত

নড়াইল জেলা পুলিশের আয়োজনে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুন) সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার প্রবীরকুমার রায় পিপিএম ।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন, অপরাধ নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নতকরণ, ড্রেসরুলস অনুসরণ করে পোশাক পরিধান, সরকারি মালামালের হেফাজত করা, ওয়ারেন্ট তামিল, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের খোঁজখবর নেওয়া, বিট পুলিশিং কার্যক্রম আরো ত্বরান্বিত করা, ফেসবুকে অপ্রাসঙ্গিক মন্তব্য ও টিকটক না করা এবং সুন্দর ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করা সহ বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

এছাড়া পুলিশ সদস্যদের ছুটি বা অন্য কোন সমস্যা থাকলে কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয়কে অবহিত করার জন্য নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যরা।


 
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম