সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নড়াইল

নড়াইলে সালিশে যুবককে কুপিয়ে হত্যা


DhakaReport24.com || 2022-04-19 12:12:45
নড়াইলে সালিশে যুবককে কুপিয়ে হত্যা

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নব্যমুসলিম মো. ইমাম হাসান রাজু (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশি জুয়েল রানা। 

সোমবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে সদর পৌরসভার ২নং ওয়ার্ডের ভাটিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ইমাম হাসান রাজু লোহাগড়া উপজেলার নলদী গ্রামের হরিপদ বিশ্বাসের ছেলে। রাজু সনাতন ধর্ম হতে ইসলাম ধর্ম গ্রহণ করে পৌর এলাকার ঘোড়াখালী ঘাটে চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন। ঘাতক জুয়েল রানা ভাটিয়া গ্রামের গোলাম রসুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উভয় পক্ষের মধ্যে গরু নিয়ে ঝগড়া বিবাদের সূত্র ধরে আজ গ্রাম্য সালিশে মীমাংসার শেষ পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হলে জুয়েল রানা দেশীয় অস্ত্র দিয়ে ইমাম হাসান রাজুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা রাজুকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে আনলে ডাক্তার মৃত ঘোষণা করে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাজু হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম