মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নড়াইল

লোহাগড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


নড়াইল প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-04-05 13:22:15
লোহাগড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নড়াইলের লোহাগড়ায় পুকুর থেকে অজ্ঞাত এক (২৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৪ এপ্রিল) দুপুরের দিকে লোহাগড়া পৌরসভার কুন্দশি এলাকার আশিষ ব্যানার্জীর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

কুন্দশি গ্রামের ফরিদ ফকির জানান, সোমবার দুপুরে অজ্ঞাত এক যুবক আশিষ ব্যনার্জীর পুকুরে গোসল করতে নামে। নেমে আর ওপরে উঠে আসেনি। এসময় স্থানীয় লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে পাননি। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম