মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নড়াইল

কালিয়ায় ৭ দিন ধরে রাজমিস্ত্রি নিখোঁজ


নড়াইল প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-20 00:53:45
কালিয়ায় ৭ দিন ধরে রাজমিস্ত্রি নিখোঁজ

নড়াইলের কালিয়ার মো. রাজিব মোল্যা (৩২) নামে এক রাজমিস্ত্রি এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। নিখোঁজ রাজিব উপজেলার কলাবাড়িয়া গ্রামের মো. ছালাম মোল্যার ছেলে।

রাজিবের নিখোঁজের ঘটনায় তার শ্বশুর দাউদ খান বাদী হয়ে গত বুধবার কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

পুলিশ ও নিখোঁজের পারিবারিক সূত্রে জানা যায়, রাজিব উপজেলার চাঁদপুর গ্রামের মো. দাউদ খানের মেয়ে শিখা বেগমকে গত প্রায় ৭ বছর আগে বিয়ে করেন। তখন থেকে শ্বশুর বাড়িতেই বসবাস করতে শুরু করেন। প্রতিদিনের মত গত ১৩ মার্চ সকাল ৮টার দিকে সে উপজেলার বাকা গ্রামের একটি বাড়িতে কাজের কথা বলে বেরিয়ে যান। এরপর আর সে ফিরে আসেনি। আত্মীয়স্বজনদের কাছে খোঁজ নিয়েও তার কোনো অবস্থান জানা যায়নি।

রাজিবের স্ত্রী শিখা বেগম বলেছেন, কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও ওই দিন তিনি কাজে যাননি। নিখোঁজ হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। পারিবারিকভাবে অনুসন্ধান চালিয়েও কোনো ফল হয়নি। দুটি শিশু সন্তান নিয়ে তিনি অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. রতনুজ্জামান বলেছেন, এখন পর্যন্ত নিখোঁজের সন্ধান মেলেনি। দেশের বিভিন্ন থানায় বেতারবার্তা পাঠানোসহ সব ধরনের পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম