সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের রবিবার সকাল ১০টায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে ।
নিহত ব্যক্তি চাঁদখালী গ্রামের পরিমল বৈদ্যর ছেলে শ্রীনিবাস বৈদ্য ওরফে অক্কুর বৈদ্য (২৮) ।
স্থানীয় প্রাক্তন ইউ,পি সদস্য মোঃ আব্দুল মাজেদ জানান, সকালে পরিমল তার পিতা, স্ত্রী ও কন্যাকে নিয়ে শশুর বাড়ী যাওয়ার উদ্দ্যেশে বাড়ী হতে বাহির হয়ে চাঁদখালী বিল পাড়ি দেওয়ার সময় হঠাৎ বজ্রপাত পড়ে । এতে ঘটনাস্থলে অঙ্কুরের মৃত্যু হয় । তার পিতা, স্ত্রী ও কন্যা একটু দুরে থাকায় তারা ক্ষতিগ্রস্থ হয়নি । অঙ্কুরের হঠাৎ মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে ।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম