সাতক্ষীরার কালিগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ আরিফুল ইসলাম (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।সে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খামারপাড়া এলাকার ইসলাম হোসেনের ছেলে।
জানা যায়, মাদক কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৪ মে) রাত ১১টার দিকে সহকারী উপ-পরিদর্শক সাইমুন ঢালী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পশ্চিম নারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ৪০ পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মামুন রহমান জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এছাড়া সোমবার (১৫ মে) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে আটক আরিফুল ইসলামকে জেল হাজতে পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম