:সাতক্ষীরার কালিগঞ্জে ১শ' পিস ইয়াবাসহ শাহীন সরদার (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পালপাড়া এলাকার নূর ইসলাম সরদারের ছেলে শাহীন সরদার। বুধবার (৩ মে) রাত ১০টার দিকে কৃষ্ণনগর বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, মাদক কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক সাইমন হোসেন উপজেলার কৃষ্ণনগর বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ১শ' পিস ইয়াবাসহ শাহিনকে আটক করে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মামুনুর রহমান জানান আটককৃত মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম