'ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া' আলমগীরের চাকরির ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী। বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আলমগীরের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি জানান বগুড়ার স্বপ্ন সুপারশপের আউটলেটে তার জন্য চাকরির ব্যবস্থা করা হয়েছে।
তবে তাঁর যোগ্যতা অনুযায়ী পদ দেবে স্বপ্ন সুপারশপ। এর আগে বেলা ১২টার দিকে আলমগীর কবির বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যান।
সেখানে প্রায় দুই ঘণ্টা আলমগীরের সঙ্গে আলাপ করেন এসপি।এ সময় এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী তাঁর কাছ থেকে বিস্তারিত শোনেন।
পুলিশ সুপার বলেন, 'আমরা তাঁকে স্বপ্ন সুপারশপে চাকরির ব্যবস্থা করছি। তবে কোন পদে চাকরি হচ্ছে তা এখনো নিশ্চিত করা হয়নি। তাঁর যোগ্যতা যাচাই করে পদ নির্ধারণ করা হবে। '
চাকরি পাওয়ার বিষয়ে আলমগীর জানান, আর্থিক অনটনের কারণে তিন বেলা ঠিকমতো খাওয়া হচ্ছিল না। এ কারণে উপায় না দেখে সম্প্রতি তিনি আশ্রয় নেন ‘বিজ্ঞাপনের’।
মূলত মানবিক দিক বিবেচনায় আলমগীরের খোঁজ করা হয়েছে বলেও জানানো হয়েছে।