বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বগুড়া

বগুড়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫


ডেস্ক রিপোর্ট
DhakaReport24.com || 2022-01-26 18:52:30
বগুড়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
সংগৃহীত ছবি

বগুড়ার শেরপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়েছে।  এছাড়া একজনকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রানীরহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশের পরিদর্শক বানিউল আনাম।

বানিউল আনাম জানান, ‘আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে বগুড়াগামী হানিফ পরিবহনের সঙ্গে শেরপুর থেকে সিরাজগঞ্জগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চালক ও ৪ যাত্রীসহ মোট ৫ জন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ।’

এই দুর্ঘটনা পর নিহত ও আহতদের উদ্ধারে এগিয়ে আসেন উপজেলা ফায়ার সার্ভিসের দল। আহত একজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সংঘর্ষ প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম ও রফিকুল ইসলাম বলেন, হানিফ এন্টারপ্রাইজ বাসটি বেপরোয়া গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। এই সময় সিরাজগঞ্জমুখী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও ৪ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়।