বগুড়া জেলার শেরপুরে এক কলেজ ছাত্রীর গোসলের দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে সুমন হাসান (২১) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। আটক সুমন হাসান (২১) ওই এলাকার মো. বাবলু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৩০ জুন) রাত ১০টার দিকে শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা উত্তরপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। শুক্রবার ১ জুলাই দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে শুভগাছা গ্রামের কলেজ ছাত্রী বাড়ির বাথরুমে গোসল করছিলেন। এসময় প্রতিবেশী সুমন গাছে চড়ে তার গোসলের দৃশ্য ধারণ করে। পরে বিষয়টি নিয়ে রাতে স্থানীয়রা মাতব্বররা একটি বৈঠকে বসে। এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক(এসআই) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসেনা।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছে। ওই যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম