বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বগুড়া

বন্ধুকে খুন, মোবাইল বিক্রির টাকায় নারী নিয়ে হোটেলে কিশোর


DhakaReport24.com || 2022-06-28 21:34:15
বন্ধুকে খুন, মোবাইল বিক্রির টাকায় নারী নিয়ে হোটেলে কিশোর
নিহত নওফেল

বগুড়ার শাজাহানপুরে খরনা ইউনিয়নে নওফেল হাসান (১২) নামের এক স্কুলছাত্রকে ফোনের জন্য খুন করেছে তারই বন্ধু। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত নওফেল উপজেলার দাড়িগাছা গ্রামের ইসরাফিলের ছেলে। সে ইসলামী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সোমবার (২৭ জুন) দুপুর দেড়টার দিকে ঢাকার টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বন্ধুকে।

মঙ্গলবার (২৮ জুন) দুপুর সাড়ে ১২টায় বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী এক প্রেস কনফারেন্সে জানান, নারীর সঙ্গে ঘনিষ্ঠ হতে চায় ১৬ বছরের কিশোর। ভাড়া করা নারীর সঙ্গে দিনক্ষণ ঠিক করা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় টাকা। পূরণ হচ্ছিল না মনের ইচ্ছাও। তবে মনের সাধ মেটাতে করা হয় ভয়ংকর পরিকল্পনা। এমন নিষ্ঠুরতায় খুন হলো তারই বন্ধু ১৪ বছরের নওফেল। মজার ছলে বন্ধুকে খুন করে ছিনতাই করে মুঠোফোন। সেই ফোন বিক্রির টাকা দিয়েই ঘনিষ্ঠ হয় ভাড়া করা নারীর সঙ্গে। তবে একা নয়, একই সময় আরেকজনও সেই নারীর সঙ্গে ঘনিষ্ঠ হয়।

১৮ জুন নওফেলকে শ্বাসরোধে ও বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়। পরে ২০ জুন সন্ধ্যায় দাড়িগাছা ফুলবাড়ীয়া গ্রামের একটি ঝোপ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওই দিনই মধ্যরাতে বগুড়ার শাজাহানপুর থানায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করা হয়। নিহতের বাবা মামলাটি করেন বলে জানান তদন্ত কর্মকর্তা শাজাহানপুর থানার এসআই মো. আরিফুল ইসলাম।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম