মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বগুড়া

সারিয়াকান্দিতে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত


DhakaReport24.com || 2022-05-17 13:38:30
সারিয়াকান্দিতে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

সারিয়াকান্দি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম মন্টু। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সহকারী কমিশনার ভূমি দেওয়ান একরামুল হক, মেয়র মতিউর রহমান মতি, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম। 

আরো বক্তব্য রাখেন, নির্বাচন অফিসার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হোসেন সরদার, উপজেলা শিক্ষা অফিসার গোলাম কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শহিদুল ইসলাম, প্রকৌশলী তুহিন সরকার, মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানগণ।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম