বগুড়া শেরপুরে ২৮ এপ্রিল বৃহস্পতিবার বিকালে শেরপুরের স্বনামধন্য হোটেল সুপার সাউদিয়ার কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. সাবরিনা শারমিন।
এ সময় ঘি দিয়ে লাচ্ছা না ভেজে পামওয়েলে ভেজে ঘি‘য়ের ফ্লেভারযুক্ত কেমিক্যাল ব্যবহার করে ক্রেতাদের সাথে প্রতারণার জন্য এই জরিমানা করা হয়। কিন্তু প্রায় ৫০ মন ভেজাল লাচ্ছাগুলো এখনো জব্দ করা হয়নি, ঘিয়ে ভাজা লাচ্ছার দামেই বাজারে বিক্রি করা হচ্ছে। এই নিয়ে জন মনে প্রশ্ন উঠেছে প্রশাসনের এমন দায়িত্বহীনতার কারণে ক্রেতাদের এসব ভেজাল খাদ্য খেতে হচ্ছে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. সাবরিনা শারমিন এর সাথে লাচ্ছা জব্দ করার বিষয়ে তার মোবাইল ফোনে যোগাযোগ করলে, তিনি কল রিসিভ করেন নাই। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. ময়নুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, আইনগতভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় হয়েছে বলে জেনেছি।
ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম