বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বগুড়া

সারিয়াকান্দিতে মুজিবনগর দিবস পালিত 


সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-04-17 12:51:00
সারিয়াকান্দিতে মুজিবনগর দিবস পালিত 

বগুড়ার সারিয়াকান্দিতে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।

আজ রোববার (১৭ এপ্রিল) সকাল ১০টায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এক র‌্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই জায়গায় এসে শেষ হয়।

এর আগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সহকারি কমিশনার (ভূমি) দেওয়ান একরামুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহ আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা লাইলা পারভিন নাহার, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরেরকর্মকর্তা, সাংবাদিকসহ প্রমুখরা উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম