মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বগুড়া

সাংবাদিক বকুলের মৃত্যুবার্ষিকী পালিত 


সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-04-16 11:23:00
সাংবাদিক বকুলের মৃত্যুবার্ষিকী পালিত 

জাতীয় অনলাইন প্রেসক্লাব বগুড়া জেলা শাখার সহ-সভাপতি ও সারিয়াকান্দি উপজেলা অনলাইন প্রেসক্লাবের প্রবীণ সদস্য সাংবাদিক মরহুম আব্দুস সালাম বকুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিবলী সরকারের সঞ্চালনায় স্মরণ সভায় সভাপতিত্ব করেন, সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ। 

সভায় বক্তব্য রাখেন, সারিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাংবাদিক সাহাদত জামান, অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মিজানুর রহমান মিলন, সাংবাদিক পাভেল মিয়া। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সদস্য সুমন কুমার সাহা, সামিউল ইসলাম সনি, কামরুজ্জামান কমল, আর এ রাশেদ প্রমুখ। স্মরণ সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম