বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বগুড়া

বগুড়ায় হাজারও প্রাণের মিলনে নববর্ষ বরণ উৎসব উদযাপন


DhakaReport24.com || 2022-04-14 16:51:30
বগুড়ায় হাজারও প্রাণের মিলনে নববর্ষ বরণ উৎসব উদযাপন

‘মুছে যাক গ্লানি/ঘুচে যাক জরা/অগ্নিস্নানে শুচি হোক ধরা’। বৈশাখের তাপে সব রোগ জরা ঘুচে পৃথিবী শান্ত হোক। মুমূর্ষুরে উড়ায়ে দিও না, স্রষ্টা, তাদেরকে সুস্থ করে দাও, বাঁচিয়ে রাখো প্রিয়জনের মাঝে। এসো হে বৈশাখ, এসো, এসো। এ গীতি কাব্যকে মূলমন্ত্র করে পুরাতনকে বিদায় জানিয়ে নববর্ষের নতুন দিনের শুভ সূচনার প্রারম্ভে মিলিত হয় বাঙালি। এ উৎসবে সকল অসাম্প্রদায়িক চেতনায় সম্প্রীতির অটুট বন্ধন ও অনাবিল প্রশান্তি যেন বিরাজ থাকে প্রতিটি বাঙালিদের মাঝে। নতুন দিনের শুরুতে মিলিত হয় কোটি কোটি বাঙালি প্রাণ। 

সারাদেশের ন্যায় বগুড়ায় হাজারো প্রাণের মিলন মেলায় উদযাপিত হয়েছে নববর্ষ বরণ উৎসব। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দীর্ঘ দুই বছর পর বর্ষবরণের উচ্ছ্বাসে মেতেছে উঠেনে বগুড়াবাসী। এ উপলক্ষে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে  জেলা প্রশাসকের কার্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রায় বহন করা হয় বিভিন্ন ধরনের প্রতীকি শিল্পকর্ম। ছিল বাঙালি সংস্কৃতির পরিচয়বাহী নানা প্রতীকি উপকরণ, রংবেরংয়ের মুখোশ ও নানা প্রাণির প্রতিকৃতি।

মঙ্গল শোভাযাত্রায় জেলা প্রশাসক জিয়াউল হক ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, বগুড়া অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, বগুড়া জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক কর্মী বৃন্দ, শিশু কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, যুবক-যুবতীসহ বিভিন্ন শ্রেণি পেশার নানা বয়সী মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে দীর্ঘ দুই বছর পর বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ পালিত হয়েছে। সকাল ১০ টায় কলেজের বটতলা থেকে ‘মঙ্গল শোভাযাত্রা’ বের করা হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।  এতে অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী, উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড গাজী তৌহিদুল আলম চৌধুরীসহ প্রতিষ্ঠানের ২৩টি বিভাগের সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা বিভিন্ন রঙিন পোশাকে অংশ নেয়।
প্রাণের উৎসব উপলক্ষে জেলার শেরপুর উপজেলায় করোনার দুই বছর পর এবার নববর্ষকে সাদরে বরণের লক্ষ্যে পহেলা বৈশাখের সকালে বাদ্যযন্ত্রের তালে নানা ধরনের বাঁশ-কাগজের তৈরি ভাস্কর্য, মুখোশ হাতে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভা যাত্রাটি ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শেরপুর উপজেলা চত্বর থেকে যাত্রা শুরু করে শহরের বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিন করে আবারো উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. ময়নুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সাবরিনা শারমিন, পৌরসভার মেয়র জানে আলম খোকা, সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুন্সী আলহাজ সাইফুল বারী ডাবলু, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান পিএএ, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলি, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সায়েদুর রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকর্মীসহ সর্বস্তরের মানুষ।

শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪২৯ বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী  কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম সারোয়ার জাহান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হক, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান প্রমুখ।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম