পবিত্র রমজান মাস উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে শনিবার সকাল ১১ ঘটিকায় মহিলা ক্লাবে আড়াইশত গরীব, অসহায় ও এতিমদের মাঝে উন্নতমানের খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য ও ইফতার সামগ্রীর মধ্যে ছিল আলু, চাল, পেঁয়াজ, বুট, চিনি, ডাল, তেল, খেজুর ইত্যাদি। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। এতে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট রোটা. সৈয়দ আহম্মদ কিরণ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক বলেন, সরকার দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী পাওয়ার জন্য দরিদ্র মানুষদের জন্য কার্ডের মাধ্যমে ডিসিবি থেকে পণ্য সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। পবিত্র রমজান মাসে রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে আড়াইশত দুস্থ্য, অসহায় ও গরীব মানুষদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণের জন্য তিনি রোটারিয়ানদের ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে তিনি দেশের অসহায়, গরীব ও এতিম মানুষদের খাদ্য সহায়তা প্রদান করার জন্য বিত্তবান ও সামর্থবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব বগুড়াথর পাস্ট প্রেসিডেন্ট রোটা. মো. রেজাউল হাসান রানু, পাস্ট প্রেসিডেন্ট রোটা. আব্দুল ওয়াহাব, পাস্ট প্রেসিডেন্ট রোটা. এম.এ. জিন্নাহ, পাস্ট প্রেসিডেন্ট রোটা. মো. মোস্তাফিজার রহমান, পাস্ট প্রেসিডেন্ট রোটা. প্রকৌশলী মো. সাহাবুদ্দীন সৈকত, রোটা. মো. রেজাউল হক (বুলু), রোটা. সঞ্জীব প্রসাদ জয়সওয়াল, রোটা. মো. নবিউল ইসলাম নয়ন, রোটা. মো. বদরুদ্দোজা চৌধুরী, সেক্রেটারী রোটা. মো. রফিকুল ইসলাম বুলবুল, রোটা. সোহরাব হোসেন উজ্জল, রোটা. মোঃ রেজাউল হক, রোটা. মেহেদী হাসান চৌধুরী, রোটা. রাশেদুর রহমান হান্নান, রোটা. এম এম রুবেল তালুকদার, রোটা. মো. সাজেদুল বারী লিখন, রোটা. চন্দন কুমার রায়, রোটা. মো. সানাউল হক দুলাল, রোটা. কামাল ইনেনু টিংকু, রোটা. মো. মনজুর কাদের, রোটা. হোসনে আরা বেগম মণি, রোটা. ইয়াসমিন হাসান, রোটা. টি.এম আব্দুল্লাহ আল মামুন, রোটা. মোঃ তৌহিদুল ইসলাম রাঙ্গা, অফিস সহকারী মোঃ হাবীব, রোটার্যাক্ট ক্লাব অব বগুড়া নিউটাউনের প্রেসিডেন্ট রোটার্যাক্টর তাইজুল ইসলাম, পিপি রোটার্যাক্টর নাজমুল হুদা আতিক, আইপিপি রোটার্যাক্টর আবু বক্কর সিদ্দিক প্রমূখ।
ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম