মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বগুড়া

শেরপুরে ৪৭৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন গ্রেফতার 


DhakaReport24.com || 2022-04-05 21:30:45
শেরপুরে ৪৭৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন গ্রেফতার 

বগুড়ার শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৭৬ বোতল ফেন্সিডিলসহ কারিমুল ইসলাম (৩৮) ও  মোঃ রাসেল (২২)  নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

এসময় ১ টি ট্রাক (যাহার  রেজিঃ নং ঢাকা  মেট্রো-ট-১৮-৭৪৬৪) জব্দ করা হয়।
৪ এপ্রিল  সোমবার রাত পৌনে ১২টার দিকে শেরপুর উপজেলার সীমাবাড়ী বগুড়া বাজার বাসস্ট্যান্ড মসজিদ মার্কেট সংলগ্ন পশ্চিমপার্শ্বে বগুড়া-ঢাকা মহাসড়কের উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ কারিমুল ইসলাম সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। 

অপর ব্যক্তি মোঃ রাসেল  ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বাড়ীপাকু গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে। 
৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে র‌্যাব-১২ এর সহকারি পুলিশ সুপার (মিডিয়া) মোঃ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেন। 
এ সময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের কাছ থেকে ২ মোবাইল  ফোন, নগদ টাকা ও ১টি ট্রাক জব্দ করা হয়। 

ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৩(গ)/৩৮ ধারায় ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম