বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা, আহত ২


DhakaReport24.com || 2026-09-21
হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা, আহত ২

হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটির দুই ক্রু আহত হয়েছেন।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও জানিয়েছে, জাহাজটি হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, আহত দুই ক্রুর অবস্থা গুরুতর নয়। 

আঘাতের পরও জাহাজটি তার নির্ধারিত গন্তব্যের দিকে যাত্রা চালিয়ে যাচ্ছে।

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী অন্য জাহাজগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইউকেএমটিও। পাশাপাশি কোনো সন্দেহজনক ঘটনা দেখলে তা কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম