সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

পাঁচ ঘণ্টা পর উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক


DhakaReport24.com || 2025-09-29
পাঁচ ঘণ্টা পর উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

পাবনার ভাঙ্গুড়া স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এর ফলে দীর্ঘ পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হওয়ায় দীর্ঘ সময় আটকে থাকা সব ট্রেন নির্দিষ্ট গন্তব্যের দিকে যাত্রা শুরু করেছে।

পাকশী রেলওয়ে পরিবহন কর্মকর্তা হাসিনা বিষয়টি নিশ্চিত করেছেন। কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার কারণে ভাঙ্গুড়া স্টেশনের পাশ্ববর্তী স্টেশনে একতা এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, ঈশ্বরদী-ঢাকা লোকাল-৯৯, পঞ্চগড় এক্সপ্রেসসহ মোট ৬টি ট্রেন আটকা পড়ে। 

ঘটনার সময় সোমবার ভোর ৪টার দিকে পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকা ট্রেন চলাচলের কারণে ভাঙ্গুড়া স্টেশনে আটকে থাকা যাত্রীরা দীর্ঘ সময় দুভোর্গের শিকার হন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম