বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

পাবনায় ২শ’ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার


DhakaReport24.com || 2022-05-23 07:21:00
পাবনায় ২শ’ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম'র নির্দেশে জেলা থেকে অপরাধ ও মাদক মুক্ত করার লক্ষ্যে কাজ করছে পুলিশের সদস্যবৃন্দ।

গতকাল জেলা গোয়েন্দা শাখার অভিযানে জেলার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের ইদ্রাকপুর রফিকুল ইসলামের মুদির দোকানের সামনে থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা হলেন-ইদ্রাকপুর গ্রামের নওশের শেখের ছেলে মো. সাজন শেখ (৪০) এবং একই উপজেলার ভরাট মির্জাপাড়ার মো. আব্দুল কাদের শেখের ছেলে মো. রাশেদ শেখ (৩১)। এসময় তাদের কাছ থেকে দুইশত পিস ইয়াবাসহ আটক করা হয়। 

আসামি সাজন শেখ ও রাশেদ শেখের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন আছে। তাদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় মাদক মামলা হয়েছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম