বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

পাবিপ্রবিতে নবীন-বরণে উৎসব মুখর পরিবেশ


DhakaReport24.com || 2022-05-23 06:56:00
পাবিপ্রবিতে নবীন-বরণে উৎসব মুখর পরিবেশ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জড়িয়ে আছেন বিশ্বমানের সঙ্গে যুক্ত। 

আলোকিত মানুষ হয়ে আলো ছড়াতে হবে। তোমাদের হাত ধরেই বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এসব কথা বলেন।

জৈষ্ঠ্যমাসের খড়া রোদের তীব্রতা উপেক্ষা করে ব্যাপক আনান্দ উদ্দীপনার মাধ্যমে ১৩তম ব্যাচকে বরণ করে নিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠান শুরুর পূর্বে পবিত্র ধর্মগ্রন্থ থেকে কোরআন পাঠ, জাতীয় সংগীত, এরপর ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

করোনাকালীন সময়ে কাটিয়ে দীর্ঘদিন পর একটি উৎসব মুখর পরিবেশে আজকে নবীনদের বরণ করা হয়। নতুনদের মাঝে বিভিন্ন আলাপ, একে অপরের সাথে পরিচিত এবং কুশল বিনিময় করছেন তারা নিজেরা।

অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এস এম মোস্তফা কামাল খান তার বক্তব্যে বলেন, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের জন্য এই বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার নতুন নতুন ক্ষেত্র তৈরিতে কাজ করছে। যোগ্য ও সুনাগরিক হিসেবে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে তোমাদের হাত দিয়ে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে সর্বশেষ কথা বলবো, তোমাদের যে কোনো প্রয়োজনে আমার দরজা সব সময়ই উম্মুক্ত থাকবে ।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মীর হুমায়ুন কবিরের সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর ড. হাসিবুর রহমান, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. সমীরণ কুমার সাহা, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল আলম, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলাম, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল ইসলাম, ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. কামরুজ্জামান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ্।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের ৯৮০ জন নবীন শিক্ষার্থী, তাঁদের অভিভাবক ও শিক্ষক-কর্মকর্তা–কর্মচারীরা অংশগ্রহণ করেন। আলোচনা পর্ব শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্য ও সহ–উপাচার্য। করতালিতে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন নবীন ও জ্যেষ্ঠ শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর এমন আয়োজনে মুগ্ধতা প্রকাশ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম