বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

পাবনায় দুই শিক্ষার্থীর আত্মহত্যা 


DhakaReport24.com || 2022-05-22 08:18:00
পাবনায় দুই শিক্ষার্থীর আত্মহত্যা 

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের এক মাদ্রাসাছাত্রী ও এক স্কুলছাত্রী কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। 

জানা গেছে, উভয়ই শনিবারে স্কু্ল ও মাদ্রাসা থেকে বাসায় ফেরার পথে বাজার থেকে কীটনাশক কিনে পান করে বাসায় ফিরে। বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তারা কীটনাশক পান করার কথা জানায়। পরে স্বজনরা তাদের দুজনকেই প্রাথমিক অবস্থায় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়।

অবস্থার অবনতি হলে পাবনা সদর হাসপাতালে নিয়ে আসার পথে একজন মারা যায় এবং অপরজন চিকিৎসারত অবস্থায় রাত ৮টার দিকে পাবনা সদর হাসপাতালে  মারা যায়৷ শনিবার (২১ মে) রাতে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

চাটমোহর সার্কেলের সহকারী পুকিশ সুপার সজীব শাহরীন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। আত্মহত্যার কারণ নিশ্চিত করা যায়নি। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, দুইটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করে পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে থানায় দুইটি ইউডি মামলা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম