বিনা টিকিটে রেল ভ্রমণ করার জন্য রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়ার পর তাদের জরিমানা করায় টিটিই শফিকুল ইসলামকে বরখাস্তের ঘটনায় তদন্ত শুরু করেছে পাকশী রেলওয়ে বিভাগ এবং শফিকুল ইসলাম কে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
পাকশী রেলওয়ে ব্যবস্থাপক শহিদুল ইসলাম নিজ ক্ষমতাবলে তার বরখাস্তের আদেশ রোববার (৮ মে) প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করেছেন এবং তদন্ত কমিটির মেয়াদ আরও দুই দিন বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে এবং শফিকুল ইসলাম তার চলমান দায়িত্ব পালন করবেন। শনিবার (৭মে) উক্ত ঘটনার প্রকৃত কারণ খুঁজতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয়ে তদন্ত কমিটির কার্যক্রম শুরু হলে। শফিকুল ইসলামসহ (টিটিই), গার্ড ও রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়কারী বিনা টিকিটে ট্রেন তিন টেনযাত্রী এবং সংশ্লিষ্টরা কার্যালয়ে হাজির হয়।
পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন ও ভুক্তভোগী টিটিই শফিকুল ইসলামের বক্তব্য নেওয়া হয়। এরপরই বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।
উক্ত ঘটনার প্রকৃত কারণ দুই দিনের মধ্যে দাখিল করার কথা থাকলেও রেলওয়ের নানা সমস্যা নিয়ে তদন্ত করবে তদন্ত কমিটি এই জন্য আরও দুই দিন তদন্ত করবে। বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহিদুল ইসলাম।
এ ঘটনায় রেলের পাকশী বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা সাজেদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়ছে।
উল্লেখ্য, সেই তিন যাত্রীর একজন ইয়াসমিন আক্তসর নিপা মন্ত্রীপত্নীর মামাত বোন। এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়। ইয়াসমিন আক্তার নিপা রেলমন্ত্রীর স্ত্রী শাম্মী আক্তার মনির ফোনের পরই টিটিই বরখাস্ত হন।
ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম