বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালককে অবাঞ্ছিত ঘোষণা 


DhakaReport24.com || 2022-05-08 16:10:15
পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালককে অবাঞ্ছিত ঘোষণা 

পাবনা সদর হাসপাতালের এক চিকিৎসক শারীরিক ভাবে লাঞ্চিত হবার পর কোন পদক্ষেপ গ্রহন না করায়  এবং অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে পাবনা সদর হাসপতালে সহকারি পরিচালক ওমর ফারুক মীরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে চিকিৎসক-কর্মচারীরা।

এই ঘটনায় হাসপাতালে চিকিৎসক ও কর্মকর্তারা একত্রিত হয়ে বিক্ষোভ করে।  সাড়ে আট টার দিকে  হাসপাতালের সহকারি পরিচালক ওমর ফারুক মীর তার চেম্বারে ঢুকতে গেলে বিক্ষোভকারী চিকিৎসক ও কর্মচারীরা বাঁধা দেয়। এক পর্যায়ে সহকারি পরিচালকের সাথে ধাক্কাধাক্কি হয় পরে বিক্ষোভকারীরা সহকারি পরিচালককে হাসপাতালে অবাঞ্ছিত ঘোষণা করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ এই সহকারী পরিচালক হাসপাতালে যোগদানের পর থেকে অনিয়ম, অব্যবস্থাপনার মধ্যদিয়ে হাসপাতালের প্রশাসনিক কাজ চালাচ্ছেন। সম্প্রতি পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজার এলাকায় কতিপয় সন্ত্রাসী পাবনা জেনারেল হাসপাতালের নাক.কাল গলা বিশেজ্ঞ ডাঃ কামরুজ্জামান নয়নকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। বিষয়টি হাসপাতালের পরিচালককে জানানো হলে তিনি কোন ব্যবস্থা গ্রহন করেনি।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম